• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ঈদগাঁও থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার আটক ২

বার্তা কক্ষ / ২৩০ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার ঈদগাঁও উপজেলাতে ঢাকা থেকে চুরি হওয়ার একটি মোটরসাইকেল উদ্ধার করছে ঈদগাঁও থানার পুলিশ।

গত ৫ জুন ২০২১ ইংরেজি ঢাকা সাভার এলাকা হতে “সুজুকি ইন্ট্রুডার” ব্যান্ডের একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। সে মোটরসাইকেলটি ঈদগাঁওতে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগষ্ট সোসবার সকাল ১১টার সময় ঈদগাঁও থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ঈদগাঁও বাজার থেকে চোরের সদস্য নুরুল হক ও শাহাবুদ্দিন দুই চোর সদস্যকে আটক করে, অভিযানের কথা জানতে পেরে বাকি চোরের সদস্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আটককৃত চোরের দুই সদস্য নিয়ে সারাদিন দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে সেদিন রাত ১১টায় চোরদের শনাক্ত মতে ঢাকা সাভার থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি খোদাইবাড়ি থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নিতে সক্ষম হয়।

এই ঘটনায় ঈদগাঁও থানায় আটক ২ জন পালাতক ২ জন মোট ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলা নং ০৬(৮)২১।

মামলার আসামীরা হল – মিজান (২৫) , পিতা মনির আহমদ, সাং- খোদাইবাড়ি, জাহিদুল ইসলাম (প্রকাশ বরমাইয়া জাহেদ) (৩০), পিতা মৃত হোছন, সাং- ভিলেজারপাড়া ইসলামপুর, নুরুল হক (২৯),  পিতা মৃত হাজী বশরত আলী, সাং- হাজীপাড়া, শাহাবুদ্দিন (২৮) পিতা মৃত মোঃ হোসেন, সাং- খোদাইবাড়ি, তারা সবাই ঈদগাঁও থানার এবং কক্সবাজার জেলার অবস্থানরত।

পলাতক আসামিদের আটকের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ঈদগাঁও থানা এবং আটক দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায় আসামীরা মোটরসাইকেল চোরের চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে নিজেদের ভিতর জমা রেখে সুবিধা মত ক্রয়-বিক্রয় করত এই চক্র।


আরো বিভন্ন বিভাগের নিউজ