• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

কুতুবদিয়া থানায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

GBV-( Gender base violence) লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুতুবদিয়া থানায় সচেতনতা মূলক সভা সম্পন্ন হয়েছে৷ এনজিও সংস্থা “UNFPA” এর পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার ০৯সেপ্টেম্বর সকাল ১১টায় কুতুবদিয়া থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়৷ কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক রায়হান উদ্দিনের সভাপতিত্বে, এসআই আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার৷

প্রধান অতিথির বক্তব্যে ওমর হায়দার বলেন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা দূর করে সমাজে সমতা ফিরিয়ে আনতে পারলেই সমাজ, দেশ ও জাতির শতভাগ উন্নয়ন ও অগ্রগতি সম্ভব হবে৷ এই সহিংসতা থেকে বাঁচতে হলে আমাদের সকলকেই এব্যাপারে জানতে হবে, সচেতন হতে হবে৷ শিক্ষার্থী, শিক্ষক ও জনসমাজকে লিঙ্গ ভিত্তিক সহিংসতার ব্যাপারে ধারণা দিতে কুতুবদিয়া থানা এই সচেতনতা মূলক সভার আয়োজন করেছে যাতে সবাই একটা বাস্তব ধারণা পেয়ে ভবিষ্যতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধ করতে বা এড়াতে পারেন৷
সচেতনতা মূলক এই সভায় পৃষ্ঠপোষকতা করায় এনজিও সংস্থা UNFPA কে ধন্যবাদ জানান তিনি৷

অন্যান্যদের উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম সহ কুতুবদিয়া থানার সকল সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷


আরো বিভন্ন বিভাগের নিউজ