• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

কক্সবাজার সুগন্ধা বীচে দোকান বরাদ্দের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক / ২০৩ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র পাড়ের সুগন্ধা পয়েন্টে জেলা প্রশাসকের অধীনে খাবারের দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নুরুল হাকিম নুকি নামের এক ব্যক্তির বিরুদ্ধে । নুরুল হাকিম নুকি ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ছুরুত আলমের ছেলে। প্রতারিত যুবক মোঃ ফয়সাল বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সুবাদে বাদীর মনে বিশ্বাস জন্মিয়ে ৭ দিনের মধ্যে সুগন্ধা বীচে জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে একটি খাবারের দোকান বরাদ্দ পায়ে দেওয়ার কথা বলে দু’দফায় ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা দেওয়ার পরও ৭ দিনের মধ্যে দোকান বুঝিয়ে না দিয়ে প্রতারণার আশ্রয় নেয়।

দোকান বুঝিয়ে দিতে বললে আজ-কাল বলে সময় ক্ষেপণ করতে থাকে। অঙ্গীকার মোতাবেক সুগন্ধা বীচে দোকান না দিয়ে কলাতলী বীচের একটি ঝিনুকের দোকানের বরাদ্দ পত্রের ফটোকপি ধরিয়ে দেয়। এ দোকান বাদীর চুক্তিভিত্তিক না হওয়ায় টাকা ফেরত চাইলে হুমকি ধমকি দিয়ে জানে মেরে ফেলার হুংকার ছড়ায়।

নিরাপত্তা ও অর্থ ফেরত পেতে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেন ফয়সাল। বর্তমানে ফয়সাল নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। এদিকে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নুরুল হাকিম নুকি বলেন, তাকে চুক্তিভিত্তিক দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।এই দোকানের মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি। তার আগেই সে অপপ্রচার চালাচ্ছে


আরো বিভন্ন বিভাগের নিউজ