• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

দুস্থ ও অসহায় রোগীদের পাশে রামু সেনানিবাসের চিকিৎসক দল

সংবাদ বিজ্ঞপ্তি / ১৬৫ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

কক্সবাজারের উখিয়া উপজেলায় দুস্থ ও অসহায় রোগীদের পাশে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল

আজ বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর ) কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়  রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল কর্তৃক দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে ৬০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এ সময় রোগীদের মাঝে নিউরোলজি ও গাইনি চিকিৎসার পরামর্শ সহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয় । ইতোপূর্বে  টেকনাফের বাহারছড়া ইউনিয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়।

চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনহীতকর কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর এ ধরণের কার্যক্রমকে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণীর মানুষজন সাধুবাদ জানিয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ