• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

প্রেমিকের সহায়তায় মাকে হত্যা, জেলে প্রসব, সাত বছর পর মুক্তি

ডেস্ক নিউজ / ২১২ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে ২০১৪ সালে নিজের মাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন মার্কিন এক নারী। ওই ঘটনায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাত বছর জেলে কাটিয়ে গত শুক্রবার তিনি ছাড়া পেয়েছেন। এবার তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হতে পারে।

জানা গেছে, ৬২ বছর বয়সী শেইলাকে খুব বাজেভাবে মারধর করে হত্যা করা হয় ২০১৪ সালে। এরপর তার দেহ স্যুটকেসে ভরে রাখা হয়েছিল। সেন্ট রেজিস বালি রিসোর্টের পাশে একটি ট্যাক্সিতে রাখা ছিল সেই স্যুটকেস।

এ ঘটনায় তখন কয়েক মাসের গর্ভবতী হেদার ম্যাক (তখন ১৯ বছর বয়স) এবং তার চেয়ে ২১ বছরের বড় প্রেমিক টমি শেফারকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের কয়েকদিন পর ঘটনাস্থল থেকে ছয় মাইল দূরের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়েছিল।

পুলিশ জানায়, হোটেলের সিসিটিভিতে দেখা গেছে, হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে ওই নারীর সঙ্গে কথা বলছেন তার মেয়ে এবং মেয়ের প্রেমিক। হোটেলের লবিতে বসেই তারা কথা বলছিলেন। মহিলাকে জোর করে হোটেলের কক্ষে নিয়ে যাওয়ার প্রমাণ পায় পুলিশ।

মাকে হত্যার ঘটনায় মেয়েকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক। এ কাজে সহায়তা করার জন্য হেদার ম্যাকের প্রেমিক শেফারকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাবা-মা দোষী সাব্যস্ত হয়ে কারাবরণের পরের বছর ২০১৫ সালে জন্ম নেয় স্টিলা শেফার। ইন্দোনেশিয়ার আইন অনুসারে সে তার মায়ের সঙ্গে কারাগারে বসবাস করেছে দুই বছর পর্যন্ত।

জানা গেছে, জেল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত মেয়েকে অস্ট্রেলিয়ার একজন নারীর কাছে দত্তক দিয়েছেন ম্যাক। পুলিশ বলছে, মায়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন ছিল ম্যাকের। সে কারণে একপর্যায়ে অঘটন ঘটিয়ে ফেলেছিলেন তিনি।


আরো বিভন্ন বিভাগের নিউজ