• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা

ডেস্ক নিউজ / ২১৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য ও গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা নারীদের মাঝ শীর্ষ ১০০ জনকে বেছে তালিকা প্রকাশ করে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস।

গত সোমবার (০৬ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। ২০২০ সালে ফোর্বসের এ তালিকায় ৩৯তম স্থানে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ফোবর্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেছে, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। চলতি মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা ও শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন।

তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ই–কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের সাবেক স্ত্রী ও সমাজসেবক ও লেখক ম্যাকেঞ্জি স্কট। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর তৃতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিন লাগার্দ


আরো বিভন্ন বিভাগের নিউজ