• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

এবার হোটেলে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, কক্সবাজারে আরেক আশিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ২১৮ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় এবার আরেক আশিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রামের আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিক ওই মামলার প্রধান আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান। তিনি জানান, মেয়েটি একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। শনিবার (১৮ ডিসেম্বর) ধর্ষণের অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেছিলেন ওই ছাত্রীর বাবা।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মোহাম্মদ আশিক বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। গত ১৩ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যান আশিক ও তার সহযোগীরা। এরপর হোটেল-মোটেল জোনের ৩ নম্বর গলির মমস হোটেলে নেওয়া হয় তাকে। সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এর দুই দিন পর তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ