• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

পুলিশের অভিযানে কক্সবাজারে আবাসিক হোটেল থেকে আটক ২১

ডেস্ক নিউজ / ৩২১ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার শহরের লালদিঘি পাড়ের পাঁচতারা ও আহসান বোডিং এ সদর মডেল থানার অভিযানে পতিতা ও খদ্দেরসহ ২১ জন নারী পুরুষ আটক।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানার অপারেশন অফিসার সেলিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ৭ জন মহিলা। এবং বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম, যৌন উত্তেজক মেডিসিনসহ ২ বস্তারও অধিক কনডম উদ্ধার করা হয়।

পাশের কয়েকজন দোকানদার জানান, লালদিঘীর পাড় এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে রমজান আলী সিকদারের মালিকানাধীন হোটেল পাঁচতারা ও মৃত আহসান উল্লাহর ছেলে শহর আলীর মালিকানাধীন আহসান বোর্ডিং এ প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলে। অফিস- আদালতে আসা সাধারণ মানুষ এবিষয়ে অস্বস্তিবোধ করে এবং পরিবার-পরিজন নিয়ে চলাফেরায়ও পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান পরিচালিত হয়েছে।

এ বিষয়ে আহসান বোডিং এর মালিক সহর আলী বলেন, হোটেল টি আমি পরিচালনা করিনা। আমি আব্বাসকে উপ-ভাড়া দিয়েছি, সে পরিচালনা করে। আর আমরা তো হোটেলে থাকিনা, তাই অসামাজিক কার্যকলাপের বিষয়ে আমি কিছুই জানি না। এখন জেনেছি তার থেকে হোটেল নিয়ে ফেলবো। কারণ আমার হোটেলে কোন অবৈধ ও অসামাজিক কার্যকলাপ করার জন্য আমি তাকে হোটেল দিই নাই।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর সেলিম উদ্দিন
জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালিত হয়। আগে সিভিল পোশাকে সন্ধ্যায় খদ্দের সেজে পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে কিছু অফিসার অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে দুই বোর্ডিংয়ে ১৪ খদ্দের ও ৭ পতিতা আটক করা হয়েছে। পতিতাবৃত্তির দায়ে এসব হোটেলের মালিকদেরও আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।


আরো বিভন্ন বিভাগের নিউজ