• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

পিকআপ ড্রাইভার ঢাকায় আটক

বার্তা কক্ষ / ২১১ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে সড়ক দূর্ঘটনায় একসাথে ৫ ভাই নিহত হওয়ার মূলহোতা পিকআপ চালক সাহিদুল ইসলাম সাইফুল কে ঢাকায় গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার রাত পৌনে ১১ টা নাগাদ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ড্রাইভার স্বীকার করেছেন গাড়ী চাপা দেয়ার কথা।

এ বিষয়ে শনিবার বেলা সাড়ে ১২ টায় ঢাকার কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে বাবার শ্রাদ্ধ উপলক্ষে ক্ষৌর কর্ম সেরে বাড়ি ফেরার পথে পিক-আপ চাপায় নিহত হয় একই পরিবারের ৫ ভাই। এ নিয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে স্বজন হারানোর শোকে মুহ্যমান পরিবারটির প্রয়াত পিতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে বেদনাবিধুর পরিবেশে। সেই সময় সাদা শাড়ী পরা সদ্য বিধবা হওয়া ৫ ভাইয়ের স্ত্রী উপস্থিত হলে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।


আরো বিভন্ন বিভাগের নিউজ