কক্সবাজার পৌর শহরে একটি ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘদিন তদন্ত করে সিসিটিভি ফুটেজ দেখে ওই ঘটনার প্রধান ছিনতাইকারিকে সনাক্ত অবশেষে তাকে আটক করেছে পুলিশ।
গত ১৪ ফেব্রুয়ারী ২০২২, (সোমবার) রাত নয়টার দিকে শহরের পাহাড়তলীতে অভিযান চালিয়ে তাকে আটক করে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম। আটককৃত আসামি মোঃ শাওন (২৩), পিতা-মোঃ হোসেন,পাহাড়তলী, ইসলামপুর, কক্সবাজার।
বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন।
ঘটনার বিবরণে জানা গেছে, বিগত ২৯ সেপ্টেম্বর ২০২১ রাত সাড়ে ১২ ঘটিকার সময় কক্সবাজার পৌর শহরের গোলদিঘির পাড়স্থ ভিকটিম বিকাশ শর্মা (২৮) পিতা-বীরেন্দ্র শর্মা, লালদীঘির পাড, কক্সবাজার৷ তার ব্যবসা প্রতিষ্ঠান লালদীঘির পাড় ‘জয় টেলিকম’ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ফেরার পথে ঘোনারপাড়া ইসকন মন্দিরের নিকট পৌঁছালে অজ্ঞাতনামা দুইজন ছেলে ছুরিকাঘাত করে ভিকটিম বিকাশ দে’র ব্যবহৃত মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
শহর পুলিশ ওই ছিনতাইকারিকে ধরতে ব্যাপক তৎপর হয়ে উঠে। ঘটনার বিবরন সিসিটিভি ফুটেজ সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সাথে জড়িত ছিনতাইকারিদের শনাক্ত ও গ্রেপ্তারে একটি টিম কাজ শুরু করে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত আসামির বিরুদ্ধে ৩টি ডাকাতির প্রস্তুতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।