• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

চৌফলদন্ডীতে যুব উন্নয়ন ও ইয়েস বাংলাদেশের সাতদিনব্যাপী মাশ্রুম চাষ প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ২৭৬ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

কর্মমূখী শিক্ষার অবদান, বেকারত্ব সমস্যার সমাধান স্লোগানে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় সদর,কক্সবাজার ও সামাজিক যুব সংগঠন ইয়্যুথ ইনলাইটেনমেন্ট সোসাইটি বাংলাদেশের (ইয়েস বাংলাদেশ) উদ্যেগে কক্সবাজারের চৌফলদন্ডী ইউনিয়নের বেকার যুব ও যুব মহিলার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পের আওতায় সাত দিনব্যাপী মাশ্রুম চাষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

আজ রবিবার যুব উন্নয়ন অধিদপ্তর সদর কক্সবাজার ও ইয়েস বাংলাদেশের উদ্যোগে চৌফলদন্ডীতে মশরফ আলী যুব সংসদ কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিব উল্লাহ হাবিব।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা আর্টুলুশন ( Artolution ) এর কান্ট্রী ম্যানেজার এসএম সোজা উদ্দিন। তিনি তার অনুপ্রেরণা মূলক বক্তব্যে বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় জায়গা যেখানে সঠিক পদ্ধতি কোন উদ্যোগ গ্রহণ করলে তা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কক্সবাজারে মাশরুমের অনেক চাহিদা কিন্তু সেই পরিমাণে যোগান অনেক কম । আমাদের তরুণদের পড়ালেখার পাশাপাশি কর্মমুখী এই কর্মশালা আয়োজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার ও ইয়েস বাংলাদেশ কে অনেক ধন্যবাদ। আশাকরি এই কর্মশালা শতশত তরুণদের ভবিষ্যত উদ্যেক্তা ও আত্বকর্মসংস্থান সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, যুব সমাজ দেশের একটা বড় সম্পদ। এজন্য দেশের উন্নয়নে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মানবসম্পদে পরিণত করতে হবে। সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক ভাবে তাদেরকে সম্পৃক্ত করে যুব শক্তিকে স্বাবলম্বী করে তুলতে পদক্ষেপ নিয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে যুব সমাজের বেকারত্ব দুরীকরণে উলেখযোগ্য অবদান রেখেছেন। এর ফলে যুব সমাজের কর্ম সংস্থানের সুযোগ তৈরী হয়েছে।

উক্ত কর্মমূখী প্রশিক্ষণের সমন্বয়ক ওমর হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোহাম্মদ হুমায়েন, ইয়াসিদের নির্বাহী পরিচালক কায়সার হামিদ, ইয়েস বাংলাদেশের নির্বাহী তারেকুর রহমান।

সাতদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক হিসেবে থাকছেন সফল মাশ্রুম উদ্যেক্তা ও ইয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য দেলোয়ার হোসেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ