• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

পরকীয়া প্রেমিকের হাত ধরে দুই সন্তানের মা উধাও

চ্যানেল কক্স ডেস্ক / ২০৬ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে পরকীয়া প্রেমিকের হাত ধরে দুই সন্তানের জননী কমরুন্নাহার(২৮) উধাও।

গত ১৪ মার্চ (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ী থেকে পালিয়ে যায়।

উধাও গৃহবধূ-কমরুন্নাহার (২৮) খুটাখালী ইউপির ৪নং ওয়ার্ডের পূর্ব গর্জনতলী এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী।

উধাও কমরুন্নাহারের স্বামী বেলাল উদ্দিন জানান,আমি ইসলামী শরীয়াহ্ মতে ২০১২ সালের দিকে বিবাহ করি।সেই থেকে শান্তিপূর্ণ ভাবে সাংসারিক জীবন-যাপন করে আসছি।এরমধ্যে গত দুইবছর ধরে ঈদগাও ষ্টেশনের এক কাপড়ের দোকানীর সাথে পরকীয় সম্পর্ক গড়ে উঠে।তখন থেকে আমার সংসারে অশান্তি সৃষ্টি হয়।বিষয়টি আমি জানায় আমার স্ত্রীক বাঁধা দিলে,লোকটির যোগসাজশে ভাড়াটিয়া মাস্তান দিয়ে গত ২০২১ সালের ২২ আগষ্টে রাত পৌন ১২টার দিকে আমাকে হত্যার উদ্দেশ্য মারধর করেছিল।পরে আমি এবিষয়ে আদালতে একখানা মামলা দায়ের করি।এরপরে স্হানীয় সালিশের মাধ্যমে আবারো সংসার জীবন শুরু করি।এমতাবস্থায় ফের ১৪ মার্চ (সোমবার) সকালে সাড়ে ৯টার দিকে আমার মেয়ে সুমাইয়া(৮) ও ছেলে মোঃ তাহসিন(৫)কে ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়।যাওয়ার সময় আমার বাড়ীতে থাকা একভরি স্বর্ণ,নগদ ২০ হাজার,আশা ব্যাংকের কিস্তির বহি ও নিজের স্মার্টকার্ড নিয়ে যায়।

শিশু মোঃ তাহসিন বলল,আমার মা আমাকে নতুন কাপড় পরিয়ে দেয়।আম্মুও নতুন কাপড় পড়ে আমাকে নিয়ে ইউনিয়ন পরিষদের পাশে নিয়ে ত্রিশটি টাকা বাজারে স্বর্ণ দোকানে যাচ্ছে বলে গাড়ীতে করে চলে যায়।তখন থেকে আম্মু বাড়ীতে আসেনি।

খুটাখালী ৪নং ওয়ার্ডের মেম্বার ছৈয়দ হোসেন বলেন,পরকীয়া প্রেম বেলালের স্ত্রী উধাও ঘটনাটি সত্য।তবে আমি মেয়েটিকে খোঁজতে তার আত্মীয়-স্বজনের বাড়ীতে যাব।এরপরে আইনের আশ্রয় নিয়ে যা করার করব বলে জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ