• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

চকরিয়া তিন ফার্মেসীকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

চকরিয়ার থানাধীন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৩ টি ফার্মেসীকে সর্বমোট এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জায়গায় ফার্মেসীগুলোতে মানহীন, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি করা হচ্ছে। যার ফলে সাধারণ মানুষজন এগুলো গ্রহণ করে অসুস্থ ও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন এলাকায় ১১ মে ২০২২ তারিখ আনুমানিক দুপুর ১২:০০ হতে ১৩:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাবের একটি আভিযানিক দল জনাব রাহাত উজ জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চকরিয়া, কক্সবাজার এর সহযোগীতায় বর্ণিত স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ, অনিবন্ধিত, মেয়াদ উত্তীর্ণ, মানহীন ও অবৈধ যৌন উত্তেজক ঔষধ মজুদ এবং বিক্রির অপরাধে ড্রাগ এ্যাক্ট মোতাবেক ১। শাহ জব্বারিয়া ফার্মেসীকে ৫০,০০০/- জরিমানা; ২। এম এস মদিনা ফার্মেসীকে ৫,০০০/- জরিমানা; ৩। এম এস রেশমী এন্টারপ্রাইজকে ৫০,০০০/- জরিমানা করে।

ধন্যবাদ


আরো বিভন্ন বিভাগের নিউজ