• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন

বাজেট ঘোষণা করতে সংসদে অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ / ১৯৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবের উ‌দ্দেশ্যে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করবেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জাতীয় বাজেট প্রস্তাবের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওনা হন। এরপর বেলা ১২টার দিকে তিনি সংসদ ভবনে গিয়ে পৌঁছেন।

টানা চতুর্থ বারের মতো আজ জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার তিনি ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরবেন। এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ