• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

১৬ই মহান বিজয় দিবস

উপজেলা প্রেসক্লাব-উখিয়া’র পক্ষ থেকে বিজয় দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

উখিয়া প্রতিনিধি / ৩৯০ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে উখিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাব-উখিয়া। শনিবার ভোর ৭টা ৩০ মিনিটের দিকে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরীর নেতৃত্বে উখিয়া’র কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্ক্ষীগণ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ কাসেদ নুর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন (জয়), সিনিয়র সদস্য সাংবাদিক মোঃ জাহেদ আলম, সহযোগী সদস্য সাপ্তাহিক পত্রিকার সংবাদকর্মী রহিমা খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা জাহাঙ্গীর আলম, মোঃ শাকিবসহ প্রমূখ।


আরো বিভন্ন বিভাগের নিউজ