• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ১৪তম ব্যাচের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক / ২৮৪ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ১৪তম ব্যাচের প্রশিক্ষণ পরিদর্শন করেন পুলিশ সুপার
এ.এন.এম সাজেদুর রহমান। ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত চলমান প্রশিক্ষণ কর্মশালা (১৪তম ব্যাচ) পরিদর্শন করেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা মহোদয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার, কক্সবাজার জেলা মহোদয় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন আবু সাঈদ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কক্সবাজার।


আরো বিভন্ন বিভাগের নিউজ