• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ঈদগাঁও বাজার ইজারা: প্রথম দফায় আবেদন না আসায় পুনরায় বিজ্ঞপ্তি, সিন্ডিকেটের গুঞ্জন

মাহমুদুল করিম মাহমুদ / ১৯১ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ঈদগাঁও বাজার ইজারা নিতে প্রথম দফায় কোনো আবেদন না পাওয়ায় পুনরায় দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদগাঁও বাজারের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৫৬৭ টাকা। এ দর ধরে প্রথম পর্যায়ে আবেদন আহ্বান করা হয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন জমা না পড়ায় উপজেলা প্রশাসন পুনরায় দ্বিতীয় পর্যায়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ মার্চ থেকে ১০ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় মহলের একটি অংশের দাবি, বাজার ইজারা কম দামে নেওয়ার লক্ষ্যে কোনো কোনো পক্ষ সিন্ডিকেট করে প্রথম ধাপে আবেদন থেকে বিরত থেকেছে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে ঈদগাঁও বাজারের ইজারা প্রক্রিয়া নিয়ে এলাকায় এখন নানা আলোচনা-সমালোচনা চলছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ