শান্তি আলোচনায় সদিচ্ছা প্রমাণে যুক্তরাষ্ট্রের ১০টি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। মন্ত্রিসভার বৈঠকে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
ট্রাম্প জানান, এসব ট্যাংকার পাকিস্তানের পতাকাবাহী। তেহরানের এই পদক্ষেপ আমেরিকার প্রতি উপহার। গত মঙ্গলবার ট্রাম্প দাবি করেছিলেন, তাকে দামি উপহার পাঠিয়েছে ইরান। তবে, জনসম্মুখে আনেননি সেই উপহার।
ইরান বলছে, তারা আলোচনার বিষয়ে আন্তরিক। সেটি প্রমাণেই ৮টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে দেশটি। যার আটটি-ই বড় তেলের ট্যাংকার। পরে, আরও দুটি জাহাজ পাঠায়। সবগুলোই পাকিস্তানের পতাকাবাহী নৌযান।