• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

ঈদগাঁওতে গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪৯ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৬০,৯৯০/- (ষাট হাজার নয়শত নব্বই) টাকাসহ আমিনা খাতুন (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

১৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ০৮.৫০ ঘটিকায় ঈদগাঁও থানাধীন ০৩নং ইসলামাবাদ ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের আউলিয়াবাদ এলাকার আমেনার নিজ বসতঘরে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত বসতঘরে অভিযান চালায়। অভিযানকালে আসামির হেফাজত থেকে সাদা কাগজে মোড়ানো সর্বমোট ১০ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য গাঁজা (যার মোট ওজন ৬০ গ্রাম) এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৬০,৯৯০/- টাকা উদ্ধার করা হয়। আসামির পরিচয়: ধৃত আসামির নাম আমিনা খাতুন (৪২), স্বামী- জহির আহমদ, পিতা- মৃত ছোবহান আলী, মাতা- জহুরা খাতুন। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউপির আউলিয়াবাদ (০৮নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা।

এই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা মোতাবেক অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ঈদগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে যাহা ঈদগাঁও থানার মামলা নং- ১৩ তারিখ: ১৬/০৫/২০২৬। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক নির্মূলে ঈদগাঁও থানা পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ঈদগাঁও থানার ওসি শিফাতুল মাজদার!


আরো বিভন্ন বিভাগের নিউজ