• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ঈদগাঁওয়ে বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৬৫ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

ঈদগাঁও থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক বন মামলার দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃত আসামীর নাম আবুল কালাম (৪০)। তিনি মৃত নাজির হোসেনের ছেলে। তিনি ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া শিয়াপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, বিজ্ঞ আদালত বন মামলা নং-২৬/১৫ (সদর) এ আবুল কালামকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ, ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

এছাড়াও গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে আরও দুটি বন মামলার পরোয়ানা রয়েছে। মামলাগুলো হলো— বন-০২/২২ ঈদগাঁও এবং বন-৯/২৩ ঈদগাঁও।

বিশেষ অভিযানে তাকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ