• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামী গ্রেফতার

প্রেস রিলিজ / ৮৮ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে সিআর সাজা পরোয়ানাভুক্ত-১জন , সিআর পরোয়ানাভুক্ত ৪ ও ধর্তব্য অপরাধ সংঘটনের দায়ে ১ জন আসামীসহ সর্বমোট ৬ জন কে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের তালিকা ও মামলার বিবরণ:
১. জামাল উদ্দিন, পিতা- মৃত আবু আহমদ, সাং- উত্তর গোমাতলী, রাজঘাট, পোকখালী ইউপি থানা, ঈদগাঁও, জেলা-কক্সবাজার। এসটি মামলা নং- ৬৩১/২৩ এবং সিআর মামলা নং- ৮৭/২২ (ঈদগাঁও) ধারা: এনআই অ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী
২. মোঃ আরমান, পিতা- নুরুল আলম, মাতা- রহিমা বেগম, সাং- জুমনগর, নাপিতখালী, ইসলামপুর ইউপি, ঈদগাঁও, জেলা-কক্সবাজার। দ্রুত বিচার মামলা নং- ১৬৫/২৫ ধারা: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ এর সিআর পরোয়ানাভুক্ত আসামি।
৩. নুরুল আলম, পিতা- মৃত ছৈয়দ আহমদ, মাতা- হাজেরা বেগম, সাং- জুমনগর, নাপিতখালী, ইসলামপুর ইউপি , ঈদগাঁও, জেলা-কক্সবাজার, দ্রুত বিচার মামলা নং- ১৬৫/২৫, ধারা: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ এর পরোয়ানাভুক্ত আসামি
৪. আমিরুল আজম সুজন, পিতা- রশিদ আহমদ সিকদার, সাং- ছাতিপাড়া, জালালাবাদ ইউপি, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার।, সাং- ছাতিপাড়া, জালালাবাদ ইউপি। সিআর মামলা নং- ১৮৫/২৪ (ঈদগাঁও), ধারা: যৌতুক নিরোধ আইনের ৩ ধারা এর পরোয়ানাভুক্ত আসামি
৬. রেখা বিবি, পিতা- মোঃ শাহজাহান, সাং- ভোমরিয়াঘোনা, ঈদগাঁও ইউপি। সিআর মামলা নং- ১৪৯/২৬ (ঈদগাঁও)
ধারা: ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(১)ক/৭/১০/১৬ তৎসহ পেনাল কোডের ১৪৭/৩৮৫/৫০৬/৩৪ এর পরোয়ানাভুক্ত আসামি।
৬. শফি আলম (৪১)পিতা- মোহাম্মদ কাশেম, মাতা- মৃত হাফেজা বেগম, সাং- হাজীপাড়া, পূর্ব বামনকাটা , ০৬নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার। ঈদগাঁও থানার জিডি নং- ৯১৬, তারিখ: ২২/০৫/২০২৬ খ্রিঃ ধত্যর্ব অপরাধ সংঘটনের দায়ে। ফৌজদারি কার্যবিধি ফৌঃকাঃবিঃ আইনের ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হই।
অপরাধ দমনে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঈদগাঁও থানা পুলিশ সর্বদা বদ্ধপরিকর বলে জানান অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকার অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তি।


আরো বিভন্ন বিভাগের নিউজ