• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ / ১৯ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটা আমাদের প্রত্যাশা।

রোববার (৩১ মে) সকালে জেলা পরিষদের আয়োজনে শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন, তারা পরে সিদ্ধান্ত জানাবে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, সারাদেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। এটা আমাদের প্রতিশ্রুতি। ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সারাদেশে কৃষক কার্ড চালু করা হবে।

এছাড়া মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।


আরো বিভন্ন বিভাগের নিউজ