কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এবং ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় মোট ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিবরণ:
১. ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতার:
ইসমাইল হোসেন মোর্শেদ (২৭): পিতা- জাফর আলম, সাং- মাইজপাড়া, ০৩নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা- ঈদগাঁও, কক্সবাজার।
আসমা (২৫): পিতা- মুক্তার আহমদ, সাং- লম্বরী পাড়া, ০৩নং ওয়ার্ড, ফাতেখাঁরকুল ইউপি, থানা- রামু, কক্সবাজার।
২. মারামারি ও হুমকি মামলার পরোয়ানাভুক্ত আসামী:
মোঃ আজিমুল হক (৩৫): পিতা- মৃত নুরুল আলম, সাং- খোদাইবাড়ী, লামারপাড়া, ০৭নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, কক্সবাজার।
মোঃ শাহজাহান (৩০): পিতা- ছাবের আহমদ, সাং- ভাদিতলা, মাঝের পাড়া, ০৭নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা- ঈদগাঁও, কক্সবাজার।
মোঃ ইমরান (২৬): পিতা- ছাবের আহমদ, সাং- ভাদিতলা, মাঝের পাড়া, ০৭নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা- ঈদগাঁও, কক্সবাজার।
৩. পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামী:
খালেদ বাদশা: পিতা- মৃত মোহাম্মদ হাসেম, সাং- পশ্চিম গোমাতলী, থানা- ঈদগাঁও, কক্সবাজার।
আব্দুল্লাহ: পিতা- মৃত মোহাম্মদ হাসেম, সাং- পশ্চিম গোমাতলী, পোঃ পোকখালী, থানা- ঈদগাঁও, কক্সবাজার।
৪. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামী:
সুবল রুদ্র (৪৫): পিতা- মৃত সুখেন্দু রুদ্র, সাং- শিয়াপাড়া (০৯নং ওয়ার্ড), ঈদগাঁও ইউপি, থানা- ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আজ যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ঈদগাঁও থানা, কক্সবাজার।