• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওতে হোটেল কক্ষে ইয়াবা সেবনের প্রস্তুতি, আটক ৪

নিজস্ব প্রতিবেদক / ১৭ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চার মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালিত হয়।

​ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, ২৫ আগস্ট রাত আনুমানিক ২০:৫৫ ঘটিকার দিকে থানার নাইট কিলো-৯ মোবাইল ডিউটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কিছু মাদকসেবী ‘আবাসিক হোটেল এনআইটি’-এর দ্বিতীয় তলার একটি কক্ষে ইয়াবা সেবনের প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করে তাঁর নির্দেশক্রমে এসআই (নিঃ) অচিন্ত কুমার দে-এর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ২১:১০ ঘটিকায় উক্ত হোটেলের ৫ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় খাটের ওপর চক্রাকারে বসে ইয়াবা সেবনের প্রস্তুতি নেওয়ার সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—
১. মেহেদী হাসান রিয়াদ (২৬), পিতা- রমজান আলী, সাং- পিয়াজীকাটা, খুটাখালী ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার।
২. হারুন রশিদ (৩৫), পিতা- মৃত আব্দু সালাম, সাং- ঈদগাঁও বাজার, জালালাবাদ ইউনিয়ন, ঈদগাঁও, কক্সবাজার।
৩. নুরুল আমিন (৩০), পিতা- মৃত বশির আলম, সাং- নতুন অফিস পূর্ব পাড়া, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও, কক্সবাজার।
৪. মাসুদ করিম (২৩), পিতা- আব্দুল খালেক, সাং- নাপিতখালী ঘোনারপাড়া, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও, কক্সবাজার।

​অভিযানকালে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামিদের হেফাজত থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে— ৬টি গ্যাস লাইটার, ১০টি লাল রঙের বোতলের ছিপি, ১০টি ইয়াবা সেবনে ব্যবহৃত ছোট সাদা রঙের নমনীয় প্লাস্টিকের পাইপ এবং ১০টি ফয়েল পেপার।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ওই স্থানে ইয়াবা সেবনের উদ্দেশ্যে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরো বিভন্ন বিভাগের নিউজ