• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণচেষ্টা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৫০ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) ঈদগাঁও থানার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন ইব্রাহিম খলিল প্রকাশ নয়ন (২০): জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা হাদিমারচর এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি ঈদগাঁও থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন (মামলা নং- ৩/১১২, তারিখ: ০৮/০৯/২০২৬) মামলার একমাত্র এজাহারনামীয় আসামি, শাহারিয়া শারমিন: জালালাবাদ ইউনিয়নের খামারপাড়া এলাকার মহিন উদ্দিনের স্ত্রী। তিনি এনআই অ্যাক্ট মামলায় ১ মাসের কারাদণ্ড ও ৪৬,৫৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি, হেলাল উদ্দিন: জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটা এলাকার আবদুল আলিমের ছেলে। তিনি যৌতুক নিরোধ আইন মামলায় ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি, রাসেল উদ্দিন নূরী প্রকাশ জাহাঙ্গীর (২৯): ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আউলিয়াবাদ ঢালার দোয়ার এলাকার নুর আহমদের ছেলে। তিনি একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি, হারুনুর রশিদ (২৮): ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দরগাহপাড়া আশ্রয়ণ প্রকল্পের ছৈয়দুল আলমের ছেলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় তাকে গ্রেফতার করা হয়, বেলাল উদ্দীন (২৮): ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজীপাড়ার মোস্তাক আহমদের ছেলে। তাকেও ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে, মোঃ মর্তুজা (২৪): ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাপিতখালীর সাহাব উদ্দীনের ছেলে। তাকেও ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সব আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করার জন্য স্থানীয় নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ