• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ধনীরা জাকাত দিলে মুসলমানরা গরিব থাকত না: এরদোগান

বার্তা কক্ষ / ২৭৭ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

ডেস্ক,

বিশ্বব্যাপী যেসব দুস্থ মুসলিম কঠিন দারিদ্র্যতার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন, তাদের সহায়তা করার জন্য মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, ধনী মুসলিমরা ঠিকমতো জাকাত দিলে সমাজে আর কেউ দরিদ্র থাকত না।

তুরস্কের সাবেক রাজধানী ইস্তানবুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দুদিনব্যাপী (৮-৯ ডিসেম্বার) বিনিয়োগবিষয়ক সম্মেলনে রোববার এ আহ্বান জানান এরদোগান। খবর আনাদোলুর।

তিনি বলেন, মুসলিম দেশগুলোর ২১ শতাংশ অর্থাৎ ৩৫ কোটি মুসলমান ভাই ও বোন দরিদ্রসীমার নিচে বসবাস করছেন।

এরদোগান বলেন, ধনী মুসলিমরা গরিবদের চেয়ে ২০০ গুণ বেশি সম্পদশালী। তারা যদি শরিয়া মতো জাকাত দিত তা হলে মুসলিমদের কেউ গরিব থাকত না।

এ ব্যাপারে তিনি ওআইসিকে ধনী মুসলিম রাষ্ট্রগুলোর সহায়তায় একটি হতবিল গঠনের পরামর্শ দেন


আরো বিভন্ন বিভাগের নিউজ