• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ব্রিটেনে প্রস্তুত কয়েকশো কোটি করোনা ভ্যাকসিন l ChannelCox.Com – CC

বার্তা কক্ষ / ১৭০ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২০
যুক্তরাষ্ট্র-ব্রিটেনে প্রস্তুত কয়েকশো কোটি করোনা ভ্যাকসিন - প্রতীকী ছবি

ডেস্ক নিউজ , চ্যানেল কক্স ডট কম :

এখনো করোনায় কাবু বিশ্ব। তাই করোনার দাপট কমাতে রীতিমতো দিনরাত কাজ করে চলেছেন বিশ্বের সমস্ত প্রান্তের গবেষকরা। অবশেষে সেই প্রতীক্ষাই যেন সমাপ্ত হল। সম্প্রতি ব্রিটিশ ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে যে তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে একটি ভ্যাকসিন প্রস্তুত করেছে। সেপ্টেম্বরের মধ্যেই ২০০ কোটি ডোজের ভ্যাকসিন তারা বিশ্বকে দিতে পারবে।

অন্যদিকে করোনা থাবায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রও প্রায় প্রস্তুত তাদের ভ্যাকসিন নিয়ে। তারাও ২০০ কোটি ডোজের ভ্যাকসিন তৈরি করেছে বলেই খবর। তবে সেগুলোকে এখনো সুরক্ষাবিধির বেড়াজাল টপকাতে হবে। বিগত কয়েকদিন ধরেই এই দুই দেশে ভ্যাকসিনের ট্রায়াল চলছিল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ ওষুধপ্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা পরীক্ষামূলক AZD1222 ভ্যাকসিনটির উৎপাদন শুরু করে দিয়েছে। অ্যাস্ট্রাজেনেকার চিফ এক্সিকিউটিভ পাস্কাল সরিয়ট বিবিসি রেডিওকে বলেন, “আমরা এখন পর্যন্ত সঠিক লক্ষ্যেই রয়েছি। এখনো যে ভাবনা রয়েছে সেখানে গ্রীষ্মের শেষের মধ্যে সমস্ত তথ্য আমরা পেয়ে যাব। সুতরাং সেপ্টেম্বরেই আমরা জানতে পারব যে ভ্যাকসিন কতটা কার্যকরী ভূমিকা নিতে চলেছে।”

এপ্রিলেই শতাধিক স্বেচ্ছাসেবকদের দেহে এই ওষুধের ট্রায়াল চালিয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে প্রায় ১০ হাজার জনের দেহে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে বলেও জানান হয়েছে।

গবেষকরা জানিয়েছে, এই সপ্তাহেই ব্রাজিলে প্রথম এই ভ্যাকসিনের ট্রায়াল হবে। ব্রিটেনের বাইরে এই ওষুধের ট্রায়াল এই প্রথম। মানুষের দেহে যদি কার্যকর হয় এই ভ্যাকসিন তাহলে এই কেমব্রিজের ওষুধ কোম্পানিটি ৪০ কোটি ডোজ বানাবে আমেরিকার জন্য আর ১০ কোটি ডোজ তৈরি করবে ব্রিটেনের জন্য। জানা গেছে সেই মোতাবেক চুক্তিও হয়েছে।

তবে পিছিয়ে নেই জাপান, সিঙ্গাপুরও। ইতোমধ্যেই মনোক্লোনাল অ্যান্টিবডি টেকনোলজি ব্যবহার করে ভ্যাকসিন তৈরি করে তার ট্রায়ালও শুরু করে দিয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকা ইতিমধ্যেই দুটি করোনাভ্যাকসিন তৈরি করে ফেলেছে।

তিনি বলেন, “ভ্যাকসিন নিয়ে দারুণ অগ্রগতি হচ্ছে দেশে। এখন কেবল এই ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে চিন্তিত রয়েছে বিজ্ঞানীরা। সুরক্ষা পরীক্ষার জন্য ২০ কোটি ভ্যাকসিন ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। হোয়াইট হাউস থেকে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য এর আগে ভ্যাকসিন তৈরি হয়েছে কি না তা নিয়ে মুখ খোলেননি ট্রাম্প। ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো বিভন্ন বিভাগের নিউজ