• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

মটর সাইকেল দূর্ঘটনায় বিবেকানন্দ রাস্তায় যুবক নিহত

ChannelCox.Com / ২৪৮ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহর ঘোনারপাড়ার বিবেকানন্দ রোডে এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত। আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ৭.২০ মিনিটের সময় ‘ফ্রেশ লাইফ’ পানির কারখানার সামনে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মটর সাইকেল আরোহী যুবক শাকিল (২২) পিতা মৃত সোলতান, নিহত শাকিল বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন । কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিবেকানন্দ স্কুলের ওদিক থেকে দ্রুতগতিতে হর্ন বাজিয়ে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন শাকিল। দূর্ঘটনা হওয়া জায়গায় স্পীডব্রেকার থাকার কারনে জামপিং করে রাস্তার পাশের ড্রেইনে পড়ে যান। ড্রেইনের স্লেপের সাথে ধাক্কা লেগে তার মাথায় প্রচন্ড আঘাত হয়, আঘাতের কারনে থাতা থেকে বেশী রক্তক্ষরণ হয়। যার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।


আরো বিভন্ন বিভাগের নিউজ