আমিনুল ইসলাম বাহার,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় টৈটং ইউপির নাপিত খালী পশ্চিম পাড়ায় শাহ জাহান (১৯) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে একই এলাকার রশিদ আহমদের ছেলে রফিক আহমদ প্রকাশ(কালু ডাকাত)
বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ দিকে পশ্চিম টইটং নাপিত খালী এলাকায় এ ঘটনা ঘটে।
কালু ডাকাত মোটা অংকের টাকা দাবী করেন, ভুক্তভোগী টাকা না দেয়ায় দেশীয় অস্ত্র স-শস্ত্র দিয়ে শাহজান কে মারাত্মক জখম করেন।
ডাকাতরা হলেন পশ্চিম টইটং নাপিত খালী এলাকার আব্দু রশিদের ছেলে রফিক প্রকাশ (কালু ডাকাত) একই এলাকার নুরুল কবিরের ছেলে মোঃ ফারুক মৃত জাফর আহমদের ছেলে নুরুল কবির, নুরুল কবিরে স্ত্রী মুরশেদা বেগম।
তার কিরিচ, লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহা জাহান কে মারাত্মক জখম করেন।
ভুক্তভোগী শাহাজান বলেন,আমি বাড়ি থেকে বের হয়ে দেখি যে, আমার বাবাকে কালু ডাকাত মারতে দেখে আমি দৌড়ে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করি। হটাৎ আমাকে কালু ডাকাত কিরিচ ও লোহা রড দিয়ে কুপাতে থাকে, এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
আহতের মা শামসুন্নাহার বলেন, আমার স্বামী মোক্তার আহম্মদ জমিতে কাজ করার সময় কালু ডাকাত তার এক দল সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় এলোপাতাড়ি পিটাতে থাকে তা দেখে আমার ছেলে শাহা জাহান দৌড়ে যায় তাকেও এলোপাতাড়ি কিরিচ, লোহার রড, দেশিও অস্ত্র সশস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালান ডাকাত দল।
স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে কালু ডাকাত তার সন্ত্রাসী দলবল নিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা শাহা জাহানকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান,হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোগী অবস্থা আশংকা জনক হওয়ায় থাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কানন সরকার বলেন- বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।