• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

পেকুয়ায় জমি জবর দখল করতে গুলি বর্ষণের অভিযোগ

আমিনুল ইসলাম বাহার / ২০১ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

আমিনুল ইসলাম বাহার,পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় জমি জবরদখল নিতে গুলিবর্ষণের অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার টৈটং ইউপির নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এনিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জমির মালিক রশিদ আহমদ এর ছেলে জাবের আহমদ বলেন, আমার দাদা মৃত আছদ আলী মরনে আমার পিতা চাচা ও ফুফুরা জমির মালিকনাপ্রাপ্ত হয়। টৈটং নাপিতখালীস্থ ওই জায়গায় দীর্ঘ ১শ বছর ধরে ওয়ারিশগণ ভোগদখল করে আসছি।
ইতোমধ্যে ওই জায়গা নিয়ে বিরোধ করে আসছে মোস্তাক আহমদ সিকদারের ছেলে আহসান হাবিব ফয়সাল আকবর ও মেয়ের জামাই পেকুয়া উজানটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী।

তাদের ভাড়াটি মৃত মোজাফ্ফর আহমদের ছেলে জামাদুল হক একদল ভাড়াটি সন্ত্রাসী নিয়ে রাতের আধারে জমি জবর দখল করতে চেষ্টা চালায়। রোপিত ধান ট্রাক্টর দিয়ে নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করে।

বিষয়টি জানতে পেরে আমরা এগিয়ে আসলে ফাঁকা গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি করে।

পেকুয়া থানা প্রশাসনকে বিষয়টি অবগত করলে দ্রুত ব্যবস্থা নেয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ