• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

পালংখালী থেকে কলেজ ছাত্র অপহরণ

নুরুল বশর / ১৮৯ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

পালংখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন এর ছোট ভাই, কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল কে থাইংখালী বাজার থেকে অপহরণ করা হয়েছে

গতকাল (২৩ আগষ্ট)এই অপহরণের ঘটনা ঘটে।

সাহাবউদ্দিন জানান,আমার ছোট ভাই সোহেল পালংখালী থেকে কুতুপালং যাওয়ার পথে থাইংখালী ষ্টেশন থেকে কে বা কারা জোর পূর্বক সিএনজি গাড়িতে তুলে নিয়ে যায়, আজ বিকেলে ৪ টায় অপরিচিত একটি নাম্বার থেকে একটা কল আসে,কল রিসিভ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে সোহেল বলে, আমাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে বলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়,এরপর থেকে ওই নাম্বারে আর সংযোগ পাচ্ছিনা।

সেই উখিয়া উপজেলার পালংখালী মরহুম আফালতুন এর পুত্র মোহাম্মদ সোহেল (১৮) কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

এ-ই বিষয়ে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আরো বিভন্ন বিভাগের নিউজ