• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

পালংখালী কেদার খোলা থেকে পরিত্যক্ত মদ আর ইয়াবা উদ্ধার

বার্তা কক্ষ / ২১৪ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর কেদার খোলা নজিম এর বাড়ির সামনে থেকে টর্চের আলো দেখে এক ব্যাক্তি ১৪ বোতল রয়েল গ্রাউন্ড মদের বোতল ১১০ পিছ ইয়াবা ফেলে পালিয়ে যায়।

আজ ২৪ আগষ্ট রাত ১১ টার দিকে এসময় স্হানীয়রা চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী কে খবর দিলে চেয়ারম্যান উখিয়া থানা কে অবহিত করিলে উখিয়া থানা পুলিশ চেয়ারম্যান সহ উদ্ধার করে নিয়ে যায়, এসময় উপস্থিত ছিলেন পালংখালী ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল হক মেম্বার, যুবলীগ নেতা হারুনর রশীদ হারুন, সাংবাদিক নুরুল বশর, সহ স্হানীয় অসংখ্য জনতা।
উক্ত মদ ইয়াবা পরিত্যক্ত জব্দ তালিকা করে উখিয়া থানায় নিয়ে যাওয়া হয়


আরো বিভন্ন বিভাগের নিউজ