• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

আছরের নামাজের পর এক মুসল্লির মৃত্যু

সেলিম উদ্দীন / ১৭৭ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

কক্সাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায়ের পর ছাবের আহমদ (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫ টার দিকে আসরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

মৃত ছাবের আহমদ বর্নিত ইউনিয়নের ৩নং ওয়ার্ড হাজী পাড়া গ্রামের মরহুম হাজী সোলাইমানের পুত্র এবং ১ পুত্র ৩ কন্যা সন্তানের জনক।

ছাবের আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই প্রতিবেশী ও খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান শফি মেম্বার।

তিনি বলেন, ছাবের আহমদ সম্পর্কে আমার চাচাত ভাই। মসজিদে আছর নামাজ আদায় শেষে বের হবার পথে হঠাৎ ঢলে পরলে স্থানীয় এক চিকিৎসকের নিকট নেন মুসল্লিরা। পরে ওই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাবের ভাই অত্যন্ত সহজ সরল মানুষ, এলাকার সবাই উনাকে অত্যন্ত পছন্দ করতেন।

আগামীকাল বৃহষ্পতিবার সকাল ১১টার সময় খুটাখালী হাজীপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ আদায় করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মু. আবদুর রহমান।


আরো বিভন্ন বিভাগের নিউজ