• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার! মালিকের কাছে হস্তান্তর

বার্তা কক্ষ / ১৭৩ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার শহর থেকে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করছে শহর পুলিশ ফাঁড়ির পুলিশ।

গত ১৬/০৮/২১ ইং এনজিও তে কর্মরত একজন ভদ্র মহিলা নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাবার পথে ভোর ০৬.৩০ ঘটিকার দিকে কক্সবাজার পৌরসভাধীন টেকপাড়া ম্যালেরিয়া রোডে পৌঁছালে অতর্কিতভাবে একজন দুষ্কৃতকারী তার কাঁধে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনাইয়া নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে তিনি কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে ওসি স্যার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্যার কে দায়িত্ব প্রদান করেন। তারপর শহর ফাঁড়ির একটি চৌকস টীমের দীর্ঘ প্রচেষ্টার পর উক্ত ছিনতাইকারীকে সনাক্ত করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সে পেশাদার ছিনতাইকারী নয় এবং অভাবের তাড়নায় এ ন্যাক্কারজনক কাজ করেছে বলে জিঞ্জাসাবাদে জানায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঐ দিনেই অভিযান চালিয়ে উক্ত ছিনতাইকৃত ব্যাগে রক্ষিত এটিএম কার্ড,ভিসা কার্ড ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

কিন্তু মোবাইল দুটি সে বিক্রি করে দেয়ায় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও হাল ছেড়ে দেননি “টীম শহর ফাঁড়ি”। ছিনতাইকৃত POCO M2 মোবাইলটি উদ্ধার করা হয় একজন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে এবং অপর One Plus মোবাইল টি উদ্ধার করা হয় একটি স্বনামধন্য সরকারি কলেজের অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থীর কাছ থেকে। চোরাই/ছিনতাইকৃত মোবাইল নিজ হেফাজতে রাখার দায়ে উক্ত দুই ব্যক্তিকেও আইনের আওতায় আনা উচিত ছিল; শুধুমাত্র তাদের সম্মান বিবেচনায় আমরা তা করতে পারিনি।

অবশেষে ছিনতাইকৃত মোবাইল ফিরে পেয়ে ঐ ভদ্র মহিলা শহর পুলিশ ফাঁড়ি সহ জেলা পুলিশ, কক্সবাজারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
[বি.দ্রঃ পুরাতন(চোরাই) মোবাইল কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন,নতুবা আইনের হাত হাত থেকে রক্ষা পাবেন না।]


আরো বিভন্ন বিভাগের নিউজ