• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বরিশালে সন্ত্রাসীদের হামলায় ৩ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় এসইউএসবি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল কক্স আপনার পাশে / ২৭০ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

প্রেস রিলিজ,
বরিশালে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩সাংবাদিককে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি শিব্বির আহমদ ওসমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরীসহ সমস্থ নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সেই সাথে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।
নেতৃবৃন্দরা বিবৃতিতে উল্লেখ করেন,অবিলম্বে বরিশালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদেরকে খোঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহবান জানান।
নেতৃবৃন্দরা আরো বলেন,সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক।কিন্তু আজকে সাংবাদিকরা প্রতিটিমুহুর্তে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে।কেন হচ্ছে এগুলি খোঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
/
/
বার্তা প্রেরক :-তানভীর হোসাইন ইরাক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) কেন্দ্রীয় কমিটি।


আরো বিভন্ন বিভাগের নিউজ