• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

কুতুবদিয়ায় ফিশিং বোটের ইঞ্জিন ব্লাস্টঃ ১৪ মাঝিমাল্লা অগ্নিদগ্ধ

বার্তা কক্ষ / ২০৮ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

কাইছার সিকদার, কুতুবদিয়া।
কুতুবদিয়ায় ফিশিং বোটের ইঞ্জিন ব্লাস্ট হয়ে ১৪ মাঝিমাল্লা অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের (৯) নয়জন কে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে (৮)আট জনের অবস্থা গুরতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা, ওদের মধ্যে (৪) চার জনের অবস্থা আশংকাজনক বলে জানান আর এমও ডাঃ রেজাউল হাসান৷ ওদের মধ্যে সাইফুল(২২) ৮১শতাংশ, ফরিদুল(৪৩) ৬৪শতাংশ, নুরুল হোসাইন(৩৫) ৫৫শতাংশ, মিনহাজ(১৪) ৪৮শতাংশ, দিলসাদ(২০) ৪৭শতাংশ, সাদ্দাম(২৫) ১১শতাংশ, মামুন(২৪) ১৪শতাংশ, জিসাদ(১৭) ৪৭শতাংশ হারে শরিরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে বলে জানা গেছে৷ (১)একজনকে প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকীরা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নেন বলে জানা যায়৷

শনিবার রাত ৯ টার দিকে কুতুবদিয়ার
দক্ষিণ ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের
অলিপাড়া সংলগ্ন বঙ্গোপসাগরের তীরবর্তী ঘাটে এ ঘটনা ঘটে।

নৌকার মাঝি মামুনের বরাত দিয়ে কোম্পানি আনসার মিস্ত্রি জানান, ২২ জন মাঝিমাল্লা নিয়ে অবরোধের পর মাছ মারতে যায় ফিশিং ট্রলারটি। ঘাটের কাছে ফিশিং বোটের ইঞ্জিন ব্লাস্ট হয়ে ৩টি গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। পরে তেলের ১০টি ব্যারেলেও আগুন লাগে। এক সময় পুরো বোটে আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘ আড়াই ঘন্টায় আগুন পুড়ে যায় নৌকার সব জিনিসপত্র। এতে নৌকার ১৪ জন লোক আগুনে পুড়ে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক (৮)আট জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

ক্ষতিগ্রস্থ ফিশিং বোটটি দক্ষিণ ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার নুরুল আবচারের আপন ভাই আনসার মিস্ত্রির বলে জানা গেছে। তিনি জানান, আগুনে পুড়ে ফিশিং বোটের কমপক্ষে দেড়কোটি টাকার জিনিসপত্র ক্ষয়-ক্ষতি হয়েছে।

এদিকে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মাঝি-মাল্লাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ