• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে’২১ পালিত হয়েছে৷ কাইছার সিকদার

বার্তা কক্ষ / ১৭৬ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

কক্সবাজারের কুতুবদিয়া থানার উদ্যোগে “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ স্লোগানকে সামনে রেখে’ সারাদেশর ন্যায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন উপলক্ষ্যে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১’ উপলক্ষ্যে র‍্যালী উদ্বোধন করা হয়।

র‍্যালীটি কুতুবদিয়া থানার চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার কম্পাউন্ডে এসে শেষ হয়। র‍্যালীতে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার ও অন্যান্য কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, থানার এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে থানার কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার। উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নুরের জামান চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কাইছার সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং সহ-সভাপতি নাজিম উদ্দিন লালা, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসকে লিটন কুতুবী, কৈয়ারবিল ইউনিয়ন সভাপতি আবুল বশর, দক্ষিণ ধূরুং ইউনিয়ন সভাপতি জানে আলম সিকদার, উত্তর ধূরুং ইউনিয়ন সভাপতি জোনায়েদ প্রমুখ।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কমিউনিটি পুলিশিং ইতিমধ্যে যথেষ্ট ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও কাজ করবে৷ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, জলদস্যু, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধ দমনে সমাজের গোড়া থেকে কমিউনিটি পুলিশিং এর অবদান রয়েছে। থানা পুলিশের কার্যক্রম কে আরো তথ্য বহুল ও গতিশীল করতে এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা৷


আরো বিভন্ন বিভাগের নিউজ