খলিল চৌধুরী,
সৌদি আরব প্রতিনিধি-
লিবারেল ডেমোক্রেটিক পাটি এলডিপি ১৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মক্কা প্রাদেশিক গণতান্ত্রিক যুবদলের উদ্যোগে কেক কাটার মধ্যেদিয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মক্কা প্রাদেশিক গণতান্ত্রিক যুবদলের নেতা সাইফুল ইসলাম বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন মুহাম্মদ সাকের।
এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি যুগ্ম সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মক্কা চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মক্কা প্রাদেশিক এলডিপি নেতা মুহাম্মদ হারুন, শফিকুল ইসলাম, আহমদ নবী, গণতান্ত্রিক যুবদলের নেতা মুহাম্মদ নাছির উদ্দিন ও মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও মক্কা নগরীর লিবারেল ডেমোক্রেটিক পাটি এলডিপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষ কেক কেটে লিবারেল ডেমোক্রেটিক পাটি এলডিপি ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অনুষ্ঠানের অতিথি ও মক্কা প্রাদেশিক এলডিপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।