• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই টুকরো!

ডেস্ক নিউজ / ২০২ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনে কাটা পড়ে নাজির আহমেদ নামে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৭টায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রাবিরতি শেষে সোয়া ৭টার দিকে ছেড়ে যাওয়ার সময় ছাদ থেকে নামতে গিয়ে নিচে পড়ে দুই টুকরো হয়ে মারা যায়।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শাহাদাৎ হোসেন বলেন, নিহত ব্যক্তির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানার কালিকাপুর গ্রামে। লোকটি রেলওয়ে ডকের কর্মচারী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ