• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

মদিনায় যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪৮ জন

ডেস্ক নিউজ / ২২১ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

সৌদি আরবের মদিনায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাবের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২৬ নভেম্বর) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, অন্তত ৪৫ যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। মদিনার আল-উতামাহ নগরীর অদূরে আল হিজরাহ মহাসড়কে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪জন মারা যায়।
সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মুখপাত্র খালেদ আল সেহাইল জানান, এ দুর্ঘটনায় বাসযাত্রী, চালক ও চালকের সহকারীসহ ৪৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই সেখানে ২০টি অ্যাম্বুলেন্স চলে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মদিনার পাশাপাশি মক্কা ও কাসিম থেকেও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১১ টা ২৭ মিনিটে অ্যাম্বুলেন্সকে কল করা হয়। তবে দুর্ঘটনাটি কখন ঘটে তা এখনও জানা যায়নি।
মক্কা ও মদিনার মধ্যে এটি একটি ব্যস্ততম সড়ক আল-হিজরাহ বলে জানা গেছে। হজযাত্রী ও অন্যান্যরা দুটি পবিত্র মসজিদে যাতাযাত করতে সড়ক ব্যবহার করে থাকেন। এর একটি হচ্ছে মক্কায় অন্যটি মদিনায়।
২০১৯ সালেও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এই মহাসড়কে ৩৫ জনের প্রাণহানি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুয়ায়ী, ২০১৯ সালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ১২ হাজার ৩১৭ জনের।


আরো বিভন্ন বিভাগের নিউজ