• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

চকরিয়া সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিবেদক / ২১২ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবনবোঝাই ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীর কচ্ছপিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় রোববার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চকরিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবনবোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, লবনবোঝাই ভ্যানটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ