• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শহর পুলিশ ফাঁড়ির অভিযানে পেশাদার ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক / ১৬৬ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে পেশাদার ছিনতাইকারী খোরশেদ আলমকে গ্রেফতার করছে।
১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভাস্থ মোহাজের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী খোরশেদ আলম(২৫) কে
কক্সবাজার শহর এপি রাখাইন পাড়া থেকে আটক করে। তার বাড়ি মহেশখালী থানার পুটিভিলা গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।

উক্ত আসামীর বিরুদ্ধে মারামারি মামলা ০২টি ডাকাতির প্রস্তুতি মামলা ০১ টি অস্ত্র মামলা ০১ টি মাদক মামলা ০১ টি সহ সর্বমোট ০৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ