• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

ভোটার নিবন্ধনে খতিয়ান সত্যায়িত প্রসঙ্গে এসিল্যান্ড চকরিয়ার বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি / ২৯২ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

সম্মানিত চকরিয়াবাসী,
নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য খতিয়ান সত্যায়িত করার কাজ চলমান রয়েছে। আমরা গতকাল একদিনে প্রায় ২ হাজার মানুষের খতিয়ান যাচাই পূর্বক সত্যায়ন করেছি। আপনাদের কথা বিবেচনা করে অন্যান্য সকল নিয়মিত কার্যক্রম বন্ধ রেখে এতো বিপুল সংখ্যক মানুষের সেবাটি প্রদান করা হচ্ছে।

এভাবে এতো বিপুল সংখ্যক মানুষ উপজেলায় আসতে উপজেলাবাসীর সময় ও কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তাই আজ থেকে আমরা অনুরোধ করছি আপনারা সরাসরি খতিয়ান নিয়ে ভূমি অফিসে না এসে আপনাদের খতিয়ান নিজ নিজ ইউনিয়ন পরিষদে জমা দিন। প্রতি ইউনিয়নেরগুলো একসাথে ওইদিন অথবা পরদিন সকাল ৯ টার মাঝে একজন ইউপি সদস্য ভূমি অফিসে নিয়ে আসবে। আমরা যাচাই করে সে দিন বিকেলে ফেরত দিব। এতে আপনাদের কষ্ট করে এতো দূরে আসা লাগবে না এবং সময় বাঁচবে।

বি.দ্র. – ১/ জাল ও ভূয়া খতিয়ান বানানো বা ব্যবহারের চেষ্টা করা শাস্তিযোগ্য অপরাধ। ভোটার তালিকার সাথে জমি থাকা না থাকার কোন সম্পর্ক নেই। খতিয়ান শুধুমাত্র স্থায়ী বাসিন্দার প্রমাণক কাগজ হিসেবে দেখা হচ্ছে। আপনার খতিয়ান না থাকলেও ভোটার হতে পারবেন সুতরাং কেউ জাল বা ভূয়া খতিয়ান জমা দিবেন না। আমরা ইতোমধ্যে কয়েকজনকে জরিমানা ও নিয়মিত মামলার আওয়াত এনেছি।
২/ খতিয়ান সত্যায়িত করতে কোন ফি প্রদান করতে হয় না। এটি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ