• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করছে ঈদগাঁও থানা

মনছুর আলম / ২৬৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

কক্সবাজার ঈদগাঁও থানার পুলিশ ১৩ জুলাই ২০২২ দিবাগত-রাত অনুমানিক সাড়ে ৪টার সময় অভিযান চালিয়ে ৪ আসামি আটক আদালতে প্রেরণ করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল হালিম এর নেতৃত্ত্বে এসআই মোঃ জুয়েল সরকার, এসআই মোঃ নোমান সিদ্দিকী, এএসআই মোঃইব্রাহিম মিয়া, এএসআই মোঃ আব্দুর রশিদ সহ এক দল ফোর্স থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে। তারা হলেন – ইসলামপুর উত্তর নাপিতখালীর সিআর ৬৪/২২ মামলার আসামী আলী হোছন, পিতা মৃত বদি আলম। কালিছড়ার উত্তরপাড়ার সিআর ১৯৩/২১ মামলার আসামী নুরুল আজিম, পিতা মোহাম্মদ হোছন (বাটু)। পূর্ব মেহেরঘোনার সিআর ১৬/২১ মামলার আসামী দেলোয়ার হোছন, পিতা মৃত মোহাম্মাদ হোছন। মেহেরঘোনার জিআর ০৫/২১ মামলার আসামী মোহাম্মদ জালাল মিয়া (টুক্কুইল্যা) পিতা-ছব্বির আহাম্মদ। উপরোক্ত সবার থানা ঈদগাঁও, উপজেলা ঈদগাঁও, জেলা কক্সবাজার। তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করে দেন বলে জানান ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম।


আরো বিভন্ন বিভাগের নিউজ