৩০ নভেম্বর ২০২৫ খ্রি. কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন জনাব এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা মহোদয়। তিনি বগুড়া জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ২৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। ইতোপূর্বে তিনি পুলিশ সুপার, এসবি, ঢাকা এবং পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নবাগত পুলিশ সুপার মহোদয় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পর্যটন নগরী কক্সবাজারের অপরাধ নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার স্বার্থে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।