• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

ঈদগাঁওতে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ২১২ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জালালাবাদ ৬নং ওয়ার্ড পূর্ব বাহারছড়া এলাকায় কৃষি জমির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঈদগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ