২০২৪ সালে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্নাব প্রতিষ্ঠিত হয়, ঈদগাঁও জনপ্রিয় জনপ্রিয় নিউজ প্রচার মাধ্যম ফেইসবুক পেইজের মালিকগন একত্রিত হয়ে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। এরপর থেকে ধারাবাহিকভাবে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুরু থেকে এই সংগঠনে ৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে তারমধ্যে যারা দায়িত্বে আছেন সভাপতি ক্রিয়েটিভ নিউজ এর সম্পাদক মিছবাহ উদ্দীন, সহ-সভাপতি লাইভ টিভির সম্পাদক বজলুর রহমান, সাধারণ সম্পাদক ঈদগাঁও ২৪ এর সম্পাদক মনছুর আলম, সাংগঠনিক সম্পাদক ঈদগাঁও টিভির সম্পাদক মাহমুদুল করিম, অর্থ সম্পাদক জি কক্স টিভির সম্পাদক আজিজুর রহমান রাজু, কার্যকরী সদস্য চ্যানেল ঈদগাঁও এর সম্পাদক সম্পাদক ইশতিয়াক হাদী, কার্যকরী সদস্য ভিশন ঈদগাঁও এর সম্পাদক আবু বক্কর চৌধুরী।
ইতিমধ্যে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্নাবের জমকালো আয়োজনে সফলতার সাথে ২ বার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে এবং ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের কার্যক্রম আরো গতিশীল করতে ১লা এপ্রিল থেকে ঈদগাঁও নিউ মার্কেটে ৩য় তলায় অফিসের কার্যক্রম শুরু করে। আগামী ১৬ এপ্রিল অফিস উদ্বোধন হবে বলে জানা গেছে।