দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজারের ৪নং ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী স্বপদে পুনর্বহাল হয়েছেন। হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তিনি পুনরায় নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন।
আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি হাইকোর্ট বিভাগে দায়েরকৃত একটি রিট পিটিশনের রায়ে সোহেল জাহান চৌধুরীর স্থগিতাদেশ বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের কপি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পান।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সোহেল জাহান চৌধুরী বলেন:
”হাইকোর্টের এই রায়ের মাধ্যমে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করেছে। ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে আরও গতিশীল করাই এখন আমার প্রধান অঙ্গীকার।”
তিনি আরও উল্লেখ করেন যে, সব বাধা পেরিয়ে সত্যের জয় হয়েছে এবং তিনি পূর্বের ন্যায় নিষ্ঠার সাথে এলাকার জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
চেয়ারম্যানের এই প্রত্যাবর্তনে তার সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ আমেজ বিরাজ করছে। তারা আশা করছেন, এর মাধ্যমে থমকে যাওয়া উন্নয়নমূলক কাজগুলো আবারও গতি পাবে।
ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন কাজ শুরু হচ্ছে- ইসলামাবাদ হাসের দিঘি এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শনে কর্তৃপক্ষ