• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

বান্দরবানে ৩ দিনপর আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার।

বার্তা কক্ষ / ৬০৬ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৫ মে, ২০১৯

মোঃ নাজমুল হুদা,বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে অপহরণের ৩ দিন পর পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক কমিশনার চথোয়াইমং মারমার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) দুপুরে রাজবিলার জর্ডান পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২২ মে রাতে তাকে বালাঘাটার চড়ুই পাড়ার মুখ থেকে অপহরণ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা জর্ডান পাড়ার কাছে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি।’

প্রসঙ্গত, ২২ মে বুধবার রাত সাড়ে ৯টার দিকে চথোয়াইমং মারমাকে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।


আরো বিভন্ন বিভাগের নিউজ