• রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

পুনর্বহালের পর ১ম মাসিক সভা: জনসেবায় একাত্ম হওয়ার অঙ্গীকার সোহেল জাহান চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক / ২০ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

কক্সবাজারের ৪ নং ঈদগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজ ১০ মে, ২০২৬ ইংরেজি সকাল ১১টা থেকে পরিষদের প্রথম মাসিক সভা শুরু হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত অত্যন্ত আন্তরিক পরিবেশে পরিষদের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা চলছে।

​সভায় সভাপতিত্ব করছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। সভার কার্যক্রম পরিচালনা ও সচিবালয় সংক্রান্ত বিষয়গুলো উপস্থাপন করছেন ইউপি সচিব সুরূপা পাল।


​পরিষদের আজকের এই গুরুত্বপূর্ণ সভায় সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ মেম্বারসহ সকল প্রতিনিধি উপস্থিত রয়েছেন। উপস্থিত সদস্যরা হলেন: ​সংরক্ষিত মহিলা মেম্বারবৃন্দ: ​নুর নাহার (১, ২ ও ৩ নং ওয়ার্ড) ​রাবিয়া খানম (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) ​কহিনুর আক্তার (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) ​সাধারণ ওয়ার্ডের মেম্বারবৃন্দ: ১ নং ওয়ার্ডের জয়নাল আবদীন, ২ নং ওয়ার্ডের বজলুর রহমান, ৩ নং ওয়ার্ডের আমির হোসেন, ৪ নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন, ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ মিনার, ৬ নং ওয়ার্ডের কামাল হোসেন, ৭ নং ওয়ার্ডের গম ভাই, ৮ নং ওয়ার্ডের বাবু বেক্কা পাল এবং ৯ নং ওয়ার্ডের মেম্বার আবদুল হাকিম।



সভায় ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট সংস্কার এবং সরকারি পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী সদস্যদের উদ্দেশ্যে বলেন, “জনকল্যাণে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আজকের এই প্রথম মাসিক সভার মধ্য দিয়ে আমরা ঈদগাঁও ইউনিয়নের উন্নয়নের নতুন রূপরেখা প্রণয়ন করছি।”

​সভায় প্রতিটি ওয়ার্ডের মেম্বারগণ নিজ নিজ এলাকার বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরছেন এবং তা সমাধানে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছেন। পরিষদের সচিব বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও সরকারি বরাদ্দের বিষয়ে সদস্যদের অবহিত করছেন। ​বর্তমানে সভাটি চলমান রয়েছে এবং দিনশেষে ইউনিয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সিদ্ধান্ত গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ